বিএনপির ৩১-দফা বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামে গণসংযোগ ও লিফলেট বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলাবাসীকে আলোকিত কুড়িগ্রাম-২ আসন উপহার দিতে জনগণের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার কুড়িগ্রাম পৌরসভার ২নং ও ৭নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ এর সহধর্মিনী, জাতীয়তাবাদী মহিলা দল কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি (কায়কোবাদ)।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম সদস্য আশরাফুল হক রুবেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা।

গণসংযোগকালে মোসলেমা বেগম মিলি (কায়কোবাদ) বলেন,
“তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে এবং ধানের শীষে ভোট দিতে হবে। বিএনপি সরকার গঠন করলে প্রত্যেকটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।”

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *