বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই

নিজস্ব প্রতিবেদক: সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা Tofail Ahmed মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর Square Hospital-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতা ও শারীরিক সমস্যায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। গুরুতর অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন ছিলেন। তার জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন জানান, চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

তোফায়েল আহমেদ ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দেশব্যাপী পরিচিতি লাভ করেন।

১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নয়বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *