কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদের আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় কুড়িগ্রাম পৌর এলাকার সবুজপাড়াস্থ এবি পার্টির জেলা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এবি পার্টির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকর সিদ্দীক। সভাপতিত্ব করেন এবি পার্টি কুড়িগ্রাম জেলা আহ্বায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন। বিশেষ অতিথি ছিলেন জেলা সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহ্বায়ক মোঃ ফজর আলী হক, অর্থ সম্পাদক পনির উদ্দিন ও জেলা যুগ্ম আহ্বায়ক মোঃ আমজাদ হোসেন সরকার।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের দুই শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকর সিদ্দীক বলেন,
“সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার—এই তিন মূলনীতির ভিত্তিতে অধিকারভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবি পার্টি। আমাদের সকলকে নীতি ও আদর্শ অনুসরণ করে জনকল্যাণমুখী কাজ করতে হবে।”
তিনি আরও বলেন,
“এবি পার্টি কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। সর্বদা অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাই। কুড়িগ্রামে তাঁর আগমন সফল ও স্বার্থক করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”