ফার্মগেটে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নূরুন্নবী ভূঁইয়ার শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

টিম লিডার, এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এবং জাতীয়তাবাদী কৃষিবিদ নূরুন্নবী ভূঁইয়া শ্যামল জানিয়েছেন, ফার্মগেটের কেআইবি চত্বরে সনাতন সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে দীর্ঘ ৩৪ বছর ধরে শারদীয় দুর্গাপূজা উদযাপন হয়ে আসছে।

তিনি বলেন, বরাবরের মতো এবারও জাঁকজমকপূর্ণভাবে হিন্দু সম্প্রদায়ের এই ধর্মীয় উৎসব সুষ্ঠুভাবে ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে।

নূরুন্নবী ভূঁইয়া শ্যামল আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত কৃষিবিদদের সহযোগিতা ও অনুপ্রেরণায় দুর্গাপূজার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *