এনসিপি কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন

কুড়িগ্রাম প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম সদর উপজেলার ৯নং যাত্রাপুর ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মোঃ আনিছুর রহমানকে আহ্বায়ক এবং মোঃ আসাদুজ্জামানকে সদস্য সচিব করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কুড়িগ্রাম শহরের দলীয় জেলা কার্যালয়ে এনসিপি সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী রাজু আহমেদ ও যুগ্ম সমন্বয়কারী মালেক সরকার এবং লাভলু হোসেন স্বাক্ষরিত পত্রে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে যুগ্ম-আহ্বায়ক ৪ জন, যুগ্ম-সদস্য সচিব ৪ জন, মুখ্য সংগঠক ১ জন, যুগ্ম মুখ্য সংগঠক ৪ জন এবং সদস্য ১৬ জনসহ মোট ৩১ সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন এনসিপি সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী রাজু আহমেদ, যুগ্ম সমন্বয়কারী আব্দুল মালেক সরকারলাভলু হোসেন, পাশাপাশি সদর উপজেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *