যশোর কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক- যশোর কেন্দ্রীয় কারাগারে এক সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। মৃতের নাম বাবুল ওরফে আক্তারুজ্জামান (৫৫)। তিনি নড়াইল জেলার সদর উপজেলার ভোয়াখালী এলাকার লাল মিয়ার ছেলে। তার কয়েদি নম্বর ছিল ৯২৪৫/এ।

কারা সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে কারাগারে অবস্থানকালে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। পরে দায়িত্বরত কারারক্ষীরা দ্রুত তাকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *