রাজশাহী সিটি প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী

রাজশাহী, ৯ মার্চ ২০২৬: রাজশাহী সিটি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও ক্লাবের মৃত সদস্যদের রুহের মাগফিরত কামনা এবং অসুস্থ সদস্যদের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) রাজশাহী সিটি প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি রফিকুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজশাহী কার্যালয়ের উপ-পরিচালক ফজলুল বারী মুন্না।

দোয়া পরিচালনা করেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সবুর।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ. ম. সাজু, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য, সহ-সভাপতি সুলতান মাহমুদ রেজা, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি, সাহিত্য সম্পাদক হাবিবুর রহমানসহ ক্লাবের নির্বাহী পরিষদের সদস্য ও সাধারণ সদস্যরা।

ইফতার মাহফিল শেষে ক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরত এবং অসুস্থ সদস্যদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *