গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি — রায়হান

নিজস্ব প্রতিবেদক

“বিএনপি এ দেশের সাধারণ জনগণের দল। মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের পাশে থেকে রাজনীতি করছে বিএনপি”—এমন মন্তব্য করেছেন জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রায়হানুল আলম রায়হান

তিনি বলেন, “গত ১৭ বছর বিএনপি নির্যাতন, দমন-পীড়ন ও ষড়যন্ত্রের মুখেও ঐক্যবদ্ধভাবে টিকে আছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এই ঐক্য অব্যাহত থাকবে।”

রবিবার (১২ অক্টোবর) বিকেলে পবা উপজেলার নওহাটা পৌরসভার শিয়ালবেড় বাজারে অনুষ্ঠিত ‘৩১ দফা রূপরেখা ও আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণা’ শীর্ষক উঠান-বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির নেতা রায়হান আরও বলেন, “বিএনপি জনগণের দল, এই দলের রাজনীতির মূল লক্ষ্য জনকল্যাণ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা। বিএনপি কখনো ব্যক্তিস্বার্থ বা ক্ষমতার রাজনীতি করে না। জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল শক্তি।”

তিনি আরও যোগ করেন, “বিএনপির ৩১ দফা রূপরেখা একটি মানবিক রাষ্ট্র গঠনের দিকনির্দেশনা, যাতে ন্যায়বিচার, সমতা ও কর্মসংস্থান নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।”

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *