নিজস্ব প্রতিবেদক:- বাংলাদেশ জামায়াতে ইসলামী তেজগাঁও দক্ষিণ থানার উদ্যোগে ইসলামী ছাত্র আন্দোলনের সাবেকদের নিয়ে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর উত্তরের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং তেজগাঁও দক্ষিণ থানা আমির ইঞ্জিনিয়ার নোমান আহমেদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন থানা সেক্রেটারি ফরিদ আহমেদ রুবেল।
এছাড়াও উপস্থিত ছিলেন থানা তারবিয়াত সম্পাদক ডা. সৈয়দ তৌফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ড. রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলনের সাবেক কর্মীরা নিজেদের দক্ষতা ও মান উন্নয়নের মাধ্যমে বৃহত্তর আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি এ বিষয়ে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
বিশেষ অতিথি আতাউর রহমান সরকার বলেন, বর্তমান সময়ে নিজেকে প্রস্তুত করে আন্দোলনে কার্যকর ভূমিকা রাখা জরুরি।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার নোমান আহমেদী বলেন, আন্দোলনকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।