ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল শাখার ১১ সদস্যবিশিষ্ট (আংশিক) কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

তেজগাঁও থানা ছাত্রদলের আওতাধীন ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল শাখার ১১ সদস্যবিশিষ্ট (আংশিক) কমিটি অনুমোদন করা হয়েছে।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাজ্জাদ হোসেন সায়েম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ইরফান

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহামেদ মাহাবুব, ১নং সহ-সভাপতি শরিফুল ইসলাম আরাফাত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান ইফতি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকাশ, সাংগঠনিক সম্পাদক জিয়া থয়েং, ১নং সাংগঠনিক সম্পাদক কাঞ্চন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন, দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায়) মাহামুদ বিসমি এবং প্রচার সম্পাদক সোহানুর রহমান আবির

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি অনুমোদনের তারিখ থেকে ১০ (দশ) কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের সকল বিভাগ (ডিপার্টমেন্ট) ভিত্তিক কমিটি গঠন করে অনুমোদনের জন্য তেজগাঁও থানা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, তেজগাঁও থানা ছাত্রদলের সভাপতি মো. আকতার হোসেন ফরাজী এবং সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম রাজন যৌথভাবে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল শাখার এ ১১ সদস্যবিশিষ্ট (আংশিক) কমিটির অনুমোদন প্রদান করেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *