কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সদর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে সিআরএ দূর্যোগ ঝুঁকি হ্রাস কর্ম পরিকল্পনা বৈধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর সৈয়দ ফাহিদ হাসান, ডিপুটি ম্যানেজার জাকির হোসেন এবং ফিল্ড কো-অর্ডিনেটর রেদওয়ান চৌধুরী। কর্মশালার সভাপতিত্ব করেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহিম উদ্দিন হায়দার রিপন।
বক্তব্যে ব্র্যাকের ফিল্ড কো-অর্ডিনেটর রেদওয়ান চৌধুরী বলেন, “কুড়িগ্রাম সদরের সবচেয়ে দুর্যোগপ্রবণ ইউনিয়ন হলো যাত্রাপুর। এখানে আমরা কাজ করছি। আশা করি সবাই আমাদের সহযোগিতা করে পাশে থাকবেন।”