আগৈলঝাড়ায় মরহুম আব্দুল আজিজ মোল্লার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জি. এম. বাহার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়া উপজেলার কালুপাড়া নিবাসী মরহুম আব্দুল আজিজ মোল্লার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬), পবিত্র ২৯ রমজান উপলক্ষে তার নিজ বাড়িতে এ আয়োজন করা হয়।

পরিবারের সদস্যদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমের ছেলে-মেয়েদের পক্ষের নাতি-নাতনি ও উত্তরসূরিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন তার নাতি মাসুদ মোল্লা ও নাতনি ছিমি আক্তার। এছাড়া পরিবারের অন্যান্য নাতি-নাতনিরাও সার্বিকভাবে সহযোগিতা করেন।

অনুষ্ঠানে মরহুম আব্দুল আজিজ মোল্লার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। উপস্থিত সকলেই তার আত্মার শান্তি কামনা করেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে মাসুদ মোল্লা ও ছিমি আক্তার জানান, “এ বছর প্রথমবারের মতো আমরা এই আয়োজন করেছি। ইনশাআল্লাহ, আগামী বছরগুলোতে আরও বড় পরিসরে এই কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি মরহুমের স্মৃতিকে ধরে রাখতে একটি ফাউন্ডেশন গঠনের পরিকল্পনাও রয়েছে।”

তারা আরও বলেন, প্রস্তাবিত ফাউন্ডেশনের মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হবে। এ কার্যক্রম সফলভাবে এগিয়ে নিতে মরহুমের সকল উত্তরাধিকারী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেন তারা।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *