চট্টগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ সফরে আসা নেপালের ফটো সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) এর উদ্যোগে কক্সবাজার ভ্রমণের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বিরূপ আবহাওয়ার মধ্যেও পতেঙ্গা সমুদ্র সৈকত-এ সফররত নেপালি ফটো সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বিপিজেএ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মুস্তাফিজুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং তাদের সফরের সার্বিক সফলতা কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম মহেসিন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, সিনিয়র ফটো সাংবাদিক এবিএম রফিক, সিনিয়র ফটো সাংবাদিক রনক আহমেদসহ অন্যান্য ফটো সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, এ ধরনের আন্তর্জাতিক সফর পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং পেশাগত অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।