নিজস্ব প্রতিবেদক: ডেমরা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক (সদস্য সচিব পদমর্যাদা) মোঃ আনিসুজ্জামানের ছোট বোন শেফালী খাতুন (ওরফে শেলী) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ ৬৮ নম্বর ওয়ার্ডের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শেফালী খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিম। এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তিনি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।
মরহুমার নামাজে জানাজা আজ রাত ৯টায় সারুলিয়া এম.এ সাত্তার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে দারুন্নাজাত কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় ডেমরা থানা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।