হাকিমপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেফতার

মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুর উপজেলার পালশা পাঠানপাড়া গ্রামে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। নিহত নূরবানু বেগম (৪৭) ওই গ্রামের মো. আবুল হোসেনের স্ত্রী। ঘটনার পর ঘাতক ছেলে ওয়াজেদ হোসেন (২৩) কে পুলিশ গ্রেফতার করেছে।

ঘটনা ঘটে গত বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে। পুলিশ জানায়, দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন ওয়াজেদ। হঠাৎ ক্ষিপ্ত হয়ে তিনি মায়ের মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত নূরবানু বেগমকে প্রথমে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট হয়ে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বিকেল ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হক জানান, ঘটনার পর রাতেই আসামী ওয়াজেদ হোসেনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা (নং-১৪, তাং ২৫/০৯/২৫, ধারা ৩০২ দণ্ডবিধি) দায়ের হয়েছে। বৃহস্পতিবার সকালে আসামীকে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *