যশোরে ডিবি পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেফতার

যশোর প্রতিনিধি
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে চোরাই একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় আব্দুল্লাহ বিন জিহাদ (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, বাদী মো. ফারুক হোসেন (৩০), পিতা- জয়নাল আবেদীন, সাং- মাগুরা, থানা- সাতক্ষীরা সদর, জেলা- সাতক্ষীরা; তিনি যশোরের কেশবপুর থানাধীন ওয়াল্টন প্লাজার সেলস অফিসার হিসেবে কর্মরত। গত ২৫ আগস্ট দুপুর সাড়ে ১টার দিকে কেশবপুর উপজেলার সাগরদাড়ী ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের পূর্বপাড়া জামে মসজিদের পাশে তালাবদ্ধ অবস্থায় মোটরসাইকেলটি রেখে নামাজ পড়তে যান। নামাজ শেষে ফিরে এসে তিনি দেখতে পান তার মোটরসাইকেল (রেজিঃ নং যশোর হ-১৯-৪০২৪, আনুমানিক মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা) চুরি হয়ে গেছে।

ঘটনার পর বাদী থানায় এজাহার দায়ের করলে যশোরের পুলিশ সুপার রওনক জাহান দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে ডিবি যশোরের অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) অলক কুমার দে পিপিএম, এএসআই (নিঃ) মো. শামসুজ্জামান, এএসআই (নিঃ) শেখ কামরুল আলমসহ একটি চৌকস দল আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালায়।

অভিযানে ২৮ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে যশোর শহরের কোতোয়ালি থানাধীন মুড়লী মোড় এলাকা থেকে আব্দুল্লাহ বিন জিহাদকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে। তার দেয়া তথ্যে একই এলাকার রামনগর ইউনিয়নের মুড়লী মোড়স্থ আল হেলাল মোটরসের সামনে পাকা রাস্তা থেকে বাদীর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে ২৯ আগস্ট আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামির পরিচয়:

  • নাম: আব্দুল্লাহ বিন জিহাদ (২২)
  • পিতা: মোজাফ্ফর
  • মাতা: শেফালি
  • স্থায়ী ঠিকানা: বস্তপুর, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা
  • বর্তমান ঠিকানা: ঘোপ দূর্গাপুর, বন্দবিলা, থানা-বাঘারপাড়া, জেলা-যশোর

উদ্ধারকৃত মালামাল:

  • একটি DISCOVER 110CC কালো রঙের মোটরসাইকেল।
বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *