আগারগাঁওয়ে তারেক রহমানের এনআইডি কার্যক্রম: সাইফুল আলম নীরবের নেতৃত্বে বিশাল শোডাউন

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কার্যালয়ে যান। এসময় জিয়া পরিবারের বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব

রাজপথ কাঁপানো শোডাউন: তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাইফুল আলম নীরবের নেতৃত্বে তেজগাঁও ও আশপাশের এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে আগারগাঁও এলাকায় সমবেত হন। নেতাকর্মীদের বাঁধভাঙা উপস্থিতিতে পুরো আগারগাঁও এলাকা এক উৎসবমুখর রাজনৈতিক জনপদে পরিণত হয় এবং ঢাকার রাজপথ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

নেতাকর্মীদের উচ্ছ্বাস ও স্লোগান: নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি তাদের অবিচল আনুগত্য ও সমর্থন প্রকাশ করেন। এ সময় সাইফুল আলম নীরব নিজে স্লোগান ধরে নেতাকর্মীদের উজ্জীবিত করেন। তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হাজার হাজার নেতাকর্মী স্লোগান দেন— “তারেক রহমান, বাংলাদেশের প্রাণ—তারেক রহমান।”

উপস্থিত নেতৃবৃন্দ: সাইফুল আলম নীরবের সাথে এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং তেজগাঁও, হাতিরঝিল ও শেরেবাংলা নগর থানার বিভিন্ন অঙ্গ-সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ কর্মীরা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেতাকে সামনে পেয়ে তারা নতুন করে উজ্জীবিত। সাইফুল আলম নীরবের এই বিশাল শোডাউন ঢাকা-১২ আসনে বিএনপির সাংগঠনিক শক্তির এক বলিষ্ঠ বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *