ঝালকাঠি প্রতিবেদকঃ মোঃ নাঈম মল্লিক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে নলছিটি উপজেলার তালতলা বহুমুখী ইসলামী কমপ্লেক্সের এতিমখানায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করেছে উপজেলা ছাত্রদল। দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কেক কাটা বা আনুষ্ঠানিকতা না করে মানবিক কর্মকাণ্ডে ব্যয় করতেই এ কর্মসূচি গ্রহণ করা হয়।
শুক্রবার (২১ নভেম্বর) জুমার নামাজের পর এতিমখানার ছাত্রদের জন্য মিলাদ, দোয়া মোনাজাত এবং খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বাজারের পথচারী ও গাড়িচালকদের মাঝেও খাবার বিতরণ করা হয়। এ আয়োজনের নেতৃত্ব দেন নলছিটি উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ইমরান সরদার হিরু। তার আর্থিক সহায়তা ও সমন্বয়ে সুবিদপুর, মোল্লারহাট, কুশঙ্গল ও নাচনমহল ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
ইমরান সরদার হিরু জানান, দলের নির্দেশনা অনুযায়ী জন্মদিনে কোনো আনন্দ-উৎসব নয়; বরং মানবিক কার্যক্রমে ব্যয় করার সিদ্ধান্তের অংশ হিসেবেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। এছাড়া বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—
মোঃ সজল তালুকদার, সভাপতি, সুবিদপুর ইউনিয়ন ছাত্রদল;
মোঃ মেহদি হাসান খান, সভাপতি, কুশঙ্গল ইউনিয়ন ছাত্রদল;
মোঃ আসিফ হোসেন শান্ত, সভাপতি, মোল্লারহাট ইউনিয়ন ছাত্রদল;
নাসরুল গাডি, সাবেক সদস্য সচিব, জেড এ ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদল;
মোঃ রিমন মোল্লা, সাধারণ সম্পাদক;
মোঃ ইমন হোসেন, সিনিয়র সহ-সভাপতি;
মোঃ সাগর হোসেন, সাংগঠনিক সম্পাদক, সুবিদপুর ইউনিয়ন ছাত্রদল;
মোঃ জসিম আকন, যুগ্ম সাধারণ সম্পাদক;
মোঃ মহসিন হোসেন (অসিম), দপ্তর সম্পাদক;
মোঃ শাহজালাল হোসেন মিঠু, সাংগঠনিক সম্পাদক, নাচনমহল ইউনিয়ন ছাত্রদল;
এছাড়া আরও অনেকে।
স্থানীয়ভাবে ছাত্রদলের মানবিক এ উদ্যোগের প্রশংসা পাওয়া গেছে।