বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযান: বনলতা এক্সপ্রেস থেকে ৮ বিদেশী অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, আটক ৪

নিজস্ব প্রতিবেদক:- ঢাকা, ২৬ অক্টোবর ২০২৫ (রবিবার):
রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশী অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

আজ সকাল ১১টা ১৫ মিনিটের দিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করে ৮টি বিদেশী পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি, ২ দশমিক ৩৯ কেজি গান পাউডার এবং ২ দশমিক ২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে উক্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চারজন ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে সেনাবাহিনীর এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *