কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় ব্র্যাক শিক্ষা কর্মসূচির আওতায় কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুঁড়ি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-এ-খোদা। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম খন্দকার, ব্র্যাক শিক্ষা কর্মসূচির সিনিয়র অ্যাডভাইজার প্রফুল্ল চন্দ্র বর্মন, বিভাগীয় ব্যবস্থাপক শফিকুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়ক সৈয়দ ফাহিদ হাসান, আঞ্চলিক ব্যবস্থাপক (জেন্ডার) মহসিন আলী ও উপব্যবস্থাপক আব্দুল হাইসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দেশের দুর্গম ও অনগ্রসর অঞ্চলের শিক্ষার্থীদের জন্য ব্র্যাক যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে, তা প্রশংসনীয়। যেখানে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ সীমিত, সেখানে ব্র্যাকের উদ্যোগে এসব শিশুরা পুনরায় শিক্ষার সুযোগ পাচ্ছে।
ব্র্যাকের জেলা সমন্বয়ক সৈয়দ ফাহিদ হাসান জানান, কুড়িগ্রামের দুর্গম এলাকায় বসবাসকারী ৬ হাজারেরও অধিক শিক্ষার্থীর পাঠদানে সহায়তা করছে ব্র্যাক। জেলার বিভিন্ন অঞ্চলে বর্তমানে ব্র্যাকের ২৪৬টি স্কুলে এসব শিশু শিক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে। তিনি বলেন, “ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ বৃদ্ধিতে ব্র্যাকের এই উদ্যোগ অব্যাহত থাকবে।”