আনন্দমুখর ও শান্তিপূর্ণ বিজয়া দশমীর মাধ্যমে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব

নিজস্ব প্রতিবেদক:- ঢাকা | বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

দেশব্যাপী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে শারদীয় দুর্গোৎসব। রাজধানীসহ সারাদেশের পূজামণ্ডপগুলোতে ভক্ত-অনুরাগী ও সাধারণ মানুষের প্রাণবন্ত অংশগ্রহণে তৈরি হয় আনন্দঘন ও সম্প্রীতিময় পরিবেশ।

পার্বত্য চট্টগ্রামসহ দেশের ৬২টি জেলায় বাংলাদেশ সেনাবাহিনী সার্বক্ষণিক টহল ও নিরাপত্তা নিশ্চিত করেছে। প্রায় ৩৩ হাজার পূজা মণ্ডপ ও মন্দিরে পূজা অর্চনার প্রতিটি ধাপে সেনাসদস্যরা স্থানীয় প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করে। ফলে প্রতিমা বিসর্জন কার্যক্রমও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, তারা সর্বদা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্প্রীতি বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *