মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ভারতীয় ফেন্সিডিল ও মদ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকার আনোয়ার হোসেনের বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানে ২ বোতল ফেন্সিডিল, ১৬ বোতল অফিসার চয়েজ মদ এবং ১০ প্যাকেট অফিসার চয়েজ মদ উদ্ধার করা হয়।
দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব মাদক উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, দক্ষিণ বাসুদেবপুরের মোঃ লিয়াকত আলীর ছেলে আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।
অভিযানে উপস্থিত ছিলেন—এসআই জায়েদ আলী জাফরী, এসআই মোছাঃ হীরা, মোঃ গোলাম রব্বানী, মোঃ ইউনুস আলী, সিপাহী আল-আমিন, মোঃ বিপ্লব হোসেন, আলী পাশা, মোছাঃ মোবাসসারা এবং ড্রাইভার আবুল কালাম আজাদ।
এ ঘটনায় পলাতক আসামি আনোয়ার হোসেন (৪৪)-এর বিরুদ্ধে হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(ক) ও ১৫(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।