কুড়িগ্রাম প্রতিনিধি, ১৩ সেপ্টেম্বর ২০২৫:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কুড়িগ্রাম সদর উপজেলার ১নং কাঁঠালবাড়ি ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মো. রমজান আলীকে আহ্বায়ক এবং গোলাম রব্বানী লিটনকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টায় কুড়িগ্রাম শহরের জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এনসিপি সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী রাজু আহমেদ, যুগ্ম সমন্বয়কারী মালেক সরকার ও লাভলু হোসেন স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক ৪ জন, যুগ্ম সদস্য সচিব ৪ জন, মুখ্য সংগঠক ১ জন, যুগ্ম মুখ্য সংগঠক ৪ জন এবং সদস্য ১৬ জনসহ মোট ৩১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটি ঘোষণার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী রাজু আহমেদ, যুগ্ম সমন্বয়কারী মালেক সরকার ও লাভলু হোসেন। অন্যান্যের মধ্যে জেলা কমিটির অন্যতম সদস্য আসাদুজ্জামান, লিটু সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।