কুড়িগ্রামে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সদর উপজেলায় বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ, শিশু অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহমুক্ত এলাকা গড়ে তুলতে আলোচনা ও করণীয় বিষয়ক পরিকল্পনা সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে আলোর ভুবন, খলিলগঞ্জ এলাকায় এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর কুড়িগ্রাম এপি ও স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ (SSBC) প্রকল্প।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, কুড়িগ্রাম ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার প্রেরণা চিসিম এবং এসএসবিসি প্রজেক্ট ম্যানেজার আজিজুল হক। এছাড়া উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ধর্মীয় নেতৃবৃন্দ, সমাজকর্মী, শিশু ও যুব সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ এবং এটি শিশুর ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। এজন্য পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় বাল্যবিবাহ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করে তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *