হাকিমপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও পুরস্কার বিতরণ

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রোববার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ আরজেনা বেগম এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শফিউল ইসলাম।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা, একাডেমিক সুপারভাইজার মো. সাখাওয়াত হোসেন, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ ও জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ কাওছার পারভিন লিপি।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। বাংলা হিলি (মডেল-১) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *