হাকিমপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে ৪ জন আটক

মাহবুব হোসেন মেজর দিনাজপুর প্রতিনিধি দিনাজপুর, ৩১ অক্টোবর — দিনাজপুরের হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলামের নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ পরিচালনা করে চারজনকে আটক করেছে। সোমবার রাতে হাকিমপুরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলেন—
১. মো. মুকুল হোসেন (৪৪), পিতা মো. মোজাফর হোসেন, সাং চন্ডিপুর; পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
২. মো. এরশাদ আলী (৩৯), পিতা মৃত ইয়াকুব আলী, সাং লোহাচড়া; ১ নং খট্টা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।
৩. মো. গোলজার হোসেন (৫৫), পিতা মৃত জনাব আলী, সাং বোয়ালদাড় মধ্যপাড়া; ২ নং বোয়ালদাড় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
৪. একে এম আনিছুর রহমান, পিতা একে এম গোলজার হোসেন, সাং মুর্শিদপুর দক্ষিণ পাড়া।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ওসি নাজমুল ইসলাম জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ‘অপারেশন ডেভিল হান্ট’ তারই ধারাবাহিক অংশ।”

গ্রেফতারদের মঙ্গলবার দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *