কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সদরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৮নং পাঁচগাছি ইউনিয়ন অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টায় ইউনিয়নের শুলকুর বাজার এলাকায় পার্টি অফিস উদ্বোধন শেষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. রাজু আহমেদ, প্রথম যুগ্ম সমন্বয়কারী মো. মালেক সরকার, যুগ্ম সমন্বয়কারী মো. লাভলু হোসেন, যুগ্ম সমন্বয়কারী শাহজাহান আলী সুমন, পাঁচগাছি ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দসহ সদর উপজেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।