কুড়িগ্রামে হলোখানা ইউনিয়নে এনসিপির ৬ ওয়ার্ড আহবায়ক কমিটি গঠন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬টি ওয়ার্ড আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে হলোখানা ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়নের আহ্বায়ক আব্দুল বাতেন সরকার, সদস্য সচিব ফিরোজ আখতার ও মুখ্য সংগঠক মজিবর রহমানের স্বাক্ষরিত পত্রে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. রাজু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা যুগ্ম সমন্বয়কারী মাসুম মিয়া। এছাড়া সদর উপজেলা এনসিপির প্রথম যুগ্ম সমন্বয়কারী মালেক সরকার, যুগ্ম সমন্বয়কারী শাহজাহান আলী সুমন, পৌর সদস্য সচিব ইকবাল হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. রাজু আহমেদ বলেন, “এনসিপিতে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দুর্নীতিবাজ কোনো নেতা কর্মী নেই। এনসিপি একটি আদর্শ রাজনৈতিক দল। এনসিপি থেকে কুড়িগ্রাম-২ আসনে সংসদ সদস্য প্রার্থী আমাদের সবার প্রিয় নেতা ড. আতিক মুজাহিদ ভাই।”

তিনি আরও বলেন, “কুড়িগ্রামে আতিক মুজাহিদের মতো উচ্চশিক্ষিত, ভদ্র, মার্জিত ও গুণী নেতা এর আগে কেউ ছিলেন না। তিনি তরুণ প্রজন্মের একজন আইকন। স্বাস্থ্য, শিক্ষা, মাদক নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, বন্যা ও নদী ভাঙন সমস্যা রোধসহ কুড়িগ্রামকে একটি মডেল জেলা গড়তে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই আমাদের উচিত এই গুণী নেতাকে ভোট দিয়ে কুড়িগ্রামকে বিনির্মাণে সহযোগিতা করা।”

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *