কুড়িগ্রামে পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার আয়োজনে বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জেলা শহরের নাজিরা খলিলগঞ্জ এলাকায় আর.কে. রোড সংলগ্ন পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইসমাইল হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (অ.দা.) মো. আব্দুল হালিম এবং সংস্থার পরিচালক মো. শহিদুল ইসলাম শিমুল।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের নবাগত নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ রহমান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সরকার, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার সনজিৎ গাইন, প্রোগ্রাম অফিসার মারিও মার্ডী, সংস্থার প্রধান উপদেষ্টা মো. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মোছা. শাহনাজ পারভীনসহ বিভিন্ন এলাকা থেকে আগত অভিভাবক ও সংগঠনের কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় বক্তারা বলেন, বাল্যবিয়ে একটি পরিবার, সমাজ ও পুরো জাতির জন্য গুরুতর সমস্যার সৃষ্টি করে। এ থেকে বিরত থাকতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা। একইসাথে নিজেদের উন্নতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করার পরামর্শ দেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *