কুড়িগ্রামে মসজিদে নামাজ পড়তে বাঁধা, মুসল্লীকে মারধর

কুড়িগ্রাম প্রতিনিধি, ১১ সেপ্টেম্বর
কুড়িগ্রাম পৌর শহরের টাপু নামা ভেলাকোপা এলাকায় মসজিদে নামাজ পড়তে বাঁধা দেওয়া ও এ নিয়ে বিরোধের জেরে মো. ছকমল হোসেন (৫০) নামের এক মুসল্লীকে মারধর করার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন ওই এলাকার বাসিন্দা মো. ফারুক হোসেন, মো. শহিদুল ইসলাম ও মো. আশরাফুল ইসলাম

ঘটনা ঘটে গত সোমবার সকালে পৌর শহরের ফারাজীপাড়া জামে মসজিদ এলাকায়। বর্তমানে আহত ছকমল হোসেন কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় তিনি সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয়রা মিলে ফারাজীপাড়া জামে মসজিদ নির্মাণ করে নিয়মিত নামাজ আদায় করে আসছিলেন। তবে গ্রামের কিছু লোক পুনরায় একটি ওয়াক্তি ঘর নির্মাণ করে সেখানে নামাজ পড়ার জন্য চাপ সৃষ্টি করে। এ নিয়ে বিরোধের একপর্যায়ে ছকমল হোসেনকে অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করা হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তার গলা চেপে হত্যার চেষ্টাও চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, “ঘটনার বিষয়ে থানায় অভিযোগ পাওয়া গেছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *