টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৫টায় জেলা ইউনিটের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অন্তর্ভুক্ত ছিল।
জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের আহ্বায়ক মাছুদুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের উপদেষ্টা ও সেন্ট্রাল ফ্লোরিডা বিএনপির সাবেক সভাপতি নাসিম এম খান রুনু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক বোরহান তালুকদার, আবুল কালাম সিদ্দিকী নিপু, খায়রুজ্জামান মিলটন, মাসুম খান, শহিদুল ইসলাম খান রুমি, আবু তাহের, একদিন হোসেন, কামাল হোসেন, মাহিরুল ইসলাম, শোয়েব হাসান, এ এম ইকবাল, সাইদুর রহমান পলাশ, কেরামত আলী, ফজলুল হকসহ বিভিন্ন উপজেলা ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
এছাড়া মির্জাপুর, নাগরপুর, দেলদুয়ার, কালিহাতী, ঘাটাইল, মধুপুর, ভুয়াপুর, গোপালপুর, ধনবাড়ী, বাসাইল, সখিপুর এবং এলেঙ্গা আঞ্চলিক ইউনিটের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের সাবেক সভাপতি কবি আক্তার হানিফ, সাবেক সহ-সভাপতি এনামুল হক দিনা, মধুপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক বাবুল রানা, ধনবাড়ী উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক জীবন মাহমুদ শক্তি, কালিহাতী উপজেলা ইউনিটের সাবেক সভাপতি স্বপন সিদ্দিকীসহ সংগঠনের প্রয়াত সদস্যদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয় এবং উপস্থিত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।স্টাফ রিপোর্টার

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয় এবং উপস্থিত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।