নিজস্ব প্রতিবেদক:- ঢাকা মহানগর দক্ষিণ কমিটির উদ্যোগে শনিবার (১৪ মার্চ ২০২৬) রাজধানীর পুরানা পল্টনের দারুস সালাম আর্কেট বিল্ডিংয়ের ১১তম তলায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত রেজিস্ট্রেশন নম্বর এস-১৪৫১৭–এর অধীনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক (সাবেক কাউন্সিলর) মো. হারুনুর রশিদ। সভাপতিত্ব করেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মেজর মো. নূরুল আহসান, ডেইলি প্রেজেন্ট টাইমসের প্রধান সম্পাদক ও বাংলাদেশ এডিটরস ফোরামের মহাসচিব মো. ওমর ফারুক জালাল, দৈনিক সরকারের সম্পাদক ও প্রকাশক মো. ওবায়দুল হক, দৈনিক ঐশী বাংলার সম্পাদক ও প্রকাশক এ আর এম মুহিউদ্দীন খান ফারুকী, বীর মুক্তিযোদ্ধা আ. মালেক মনি—উপদেষ্টা সম্পাদক দৈনিক রুপালীদেশ ও সভাপতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ঢাকা মহানগর দক্ষিণ কমিটি, দৈনিক নবজীবনের প্রধান সম্পাদক মো. মনিরুজ্জামান, রাজধানী টিভির পরিচালক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আসিক হাসেমী, দৈনিক চৌকসের সহকারী সম্পাদক মো. মেহেদী হাসান, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন গাজীপুর জেলা কমিটির সভাপতি মো. মিজানুর রহমান চৌধুরী, এটিএন নিউজের মো. মনিরুজ্জামান অপূর্ব, প্রেইজ দা পিপলস-এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোসা. দিপা আক্তার, দৈনিক বাংলাদেশ সমাচারের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান রনি এবং প্রতিবাদী কণ্ঠ সংগঠনের প্রতিষ্ঠাতা মো. আজিম।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দৈনিক জন প্রশাসনের সম্পাদক মো. রবিউল ইসলাম সুমন, সাপ্তাহিক বিশ্ব দর্পণের সম্পাদক এটিএম মাহবুল আলম কমল, সহকারী সম্পাদক এম এ সেলিম মিঠু, দৈনিক ভোরের সময়ের স্টাফ রিপোর্টার মোসা. শাহনাজ সানু, দৈনিক আমার বার্তার সিনিয়র রিপোর্টার মোসা. সেহেলি জামান, দৈনিক নবচেতনার স্টাফ রিপোর্টার ইদি আমিন অ্যাপেলো, দৈনিক অপরাধ জগতের ক্রাইম রিপোর্টার মাসুম বিল্লাহ সুমন ও রাজিয়া সুলতানা তূর্ণা এবং সাপ্তাহিক অপরাধ বিচিত্রার ক্রাইম রিপোর্টার মো. মামুন হোসেনসহ জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ঢাকাস্থ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মো. হারুনুর রশিদ বলেন, সাংবাদিক সমাজ কেবল সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়; সামাজিক ও মানবিক দায়িত্ব পালনে তাদের সক্রিয় ভূমিকা থাকা প্রয়োজন। দেশের স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে কাজ করতে গিয়ে অনেক সময় সাংবাদিকদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। সেই বাস্তবতা বিবেচনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত সাংবাদিকদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে। দল-মত নির্বিশেষে সকল সাংবাদিকের কল্যাণ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় সংগঠনের কার্যক্রম দেশব্যাপী আরও বিস্তৃত করা হবে। এ ধরনের মানবিক ও সমাজসেবামূলক উদ্যোগ সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় করবে।
ইফতার পরবর্তী সময়ে উপস্থিত সাংবাদিকদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়, যা পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।