দামকুড়ার পলাশ মেম্বার হত্যা মামলার দুই প্রধান আসামি সীমান্ত এলাকা থেকে গ্রেফতার

রাজশাহী ব্যুরো: রাজশাহীর দামকুড়া থানাধীন শিতলাই গ্রামের আলোচিত পলাশ মেম্বার হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। রোববার (১ ফেব্রুয়ারি) রাত ১টা ১০ মিনিটে নওগাঁর ধামইরহাট উপজেলার দক্ষিণ কাশিপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. রফিকুল ইসলাম ওরফে রাকিব (৪১) ও মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩১)। তারা এই মামলার যথাক্রমে ৩ ও ৪ নম্বর এজাহারনামীয় আসামি।

ঘটনার বিবরণে জানা গেছে, গত ২৫ জানুয়ারি রাতে শিতলাই বাথানবাড়ী এলাকায় নিজ বাড়ির সামনে একটি চায়ের দোকানে গরু কেনাবেচা নিয়ে সালিশি বৈঠকে পলাশ মেম্বারের সঙ্গে আসামিদের বিতর্ক হয়। একপর্যায়ে আসামিরা লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জানুয়ারি সকালে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে দামকুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-৫ জানায়, হত্যাকাণ্ডের পর আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-৫-এর একটি যৌথ দল ধামইরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এই দুই ভাইকে গ্রেফতার করে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের দামকুড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *