কুড়িগ্রাম-২ আসনে এবি পার্টি প্রার্থীর দিনভর গণসংযোগ ও লিফলেট বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী মো. নজরুল ইসলাম খান (ডা. নজরুল) দিনভর নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন।

ডা. নজরুল এদিন পাখির হাট বাজার, খোলার হাট বাজার, আনছার বাজার, বড়লই মিয়াজীপাড়া, বড়লই কাচারী বাজার ও সারডোব আরডিআরএস বাজারসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। গণসংযোগকালে তিনি এবি পার্টির নীতি ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে নিজের ‘ঈগল’ প্রতীকের পক্ষে সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

গণসংযোগে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এবি পার্টির জেলা সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম জুয়েল, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সদর উপজেলা আহ্বায়ক শফিকুল ইসলাম লিটন, ফুলবাড়ী উপজেলা আহ্বায়ক ফজর আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *