নিজস্ব প্রতিবেদক:- ঢাকা, সোমবার (৩ নভেম্বর ২০২৫):
জাতীয় পার্টির রাজশাহী জেলা শাখাকে সাংগঠনিকভাবে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ৭৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে।
নতুন কমিটিতে মোহাম্মদ ইকবাল হোসেন আহ্বায়ক এবং মোহাম্মদ মাসুদুজ্জামান মাসুদ সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।
জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের সুপারিশক্রমে পূর্বের রাজশাহী জেলা কমিটি বিলুপ্ত করে দলের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ নতুন এই আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।
দলীয় সূত্র জানায়, নতুন আহ্বায়ক কমিটির নেতৃত্বে রাজশাহী জেলা শাখাকে আরও সংগঠিত ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ কামরুজ্জামান বাবলু।
অন্যদিকে কমিটির সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন—
মোহাম্মদ নুরুল ইসলাম মাস্টার, মোঃ সেকান্দার আলী, মোঃ ওহাবুল আলম ওহাব, মোঃ আতার আলী, মোঃ আবু তালেব, মোঃ আব্দুল মতিন, মোঃ আজিজুর রহমান, মোঃ কাদের আলী, মোঃ অহিদুর মাষ্টার, মোঃ শামসুল হক, মোঃ সাইদুর রহমান, মোঃ সেলিম উদ্দিন, মোঃ সোহেল রানা, মোঃ কোরবান আলী, মোঃ একরামুল, মোঃ সাইফুল ইসলাম, মোঃ জুলহাস উদ্দিন, মোঃ কাচ্চু আলী, মোঃ তৌফিকুল আলম, মোঃ সাউদ আলী, মোঃ মুনসাদ আলী, মোঃ মুজাম আলী, মোঃ নজরুল ইসলাম, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ কাছিম উদ্দিন, মোঃ বেলাল হোসেন, ডা. মোঃ আকরাম আলী, মোঃ আব্দুর রশিদ, মোঃ আব্দুল মালেক, মোঃ ইমারুল ইসলাম, মাওলানা ইয়াকুব আলী, মোঃ আব্বাস আলী, মোঃ রফিকুল ইসলাম, মোঃ বাবর আলী, মোঃ জাহাঙ্গীর আলী, শরিফুল ইসলাম, মোঃ মশিউর রহমান, মোঃ নিজাম উদ্দিন, মোঃ রুবন সরকার, মোঃ তসলিম উদ্দিন, মোঃ আকবর আলী, মোঃ লিখন আলী, মোঃ নোমান আলী, মোছাম্মৎ সাহিদা আক্তার, মোঃ আবদুস সালাম, মোঃ তাজুর রহমান, মোঃ এমদাদুল হক, মোঃ আরমান আলী, মোঃ আব্দুল হক, মোঃ আজিবর রহমান, মোঃ খন্দকার বাদিউজ্জামান, মোঃ নুরুল ইসলাম জাকুল, মোঃ মোখলেসুর রহমান, মোঃ আমজাদ হোসেন, মোঃ আব্দুর রহিম মেম্বার, রবিউল ইসলাম মেম্বার, মোঃ আনোয়ার হোসেন বুলবুল, জয়নাল আবেদীন, মোছঃ রিনা খাতুন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আব্দুর রাজ্জাক মাস্টার, মোঃ মোতালেব হোসেন, মোঃ সিরাজ উদ্দিন, মোঃ তাছের আলী, মোঃ মন্তাজ আলী, মোঃ মনজুর রহমান, মোঃ হাবিবুর রহমান, শ্রী শংকর দাস, মোঃ ইনতাজ আলী, মোঃ মাহাবুবুর রহমান, মোঃ বল্টু মিয়া, মোঃ রুহুল আমিন রিপন, মোঃ মিলন রেজা প্রমুখ।
দলীয় সূত্রে আরও জানানো হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।