নিজস্ব প্রতিবেদক:-
ঢাকাস্থ মঠবাড়িয়া ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মাতুব্বরের জন্মদিন উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। রাজধানীর কাওরানবাজারের চারুলতা রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, উপদেষ্টা এবং বিভিন্ন সংগঠনের তরুণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা মনিরুজ্জামান মাতুব্বরের ছাত্রজীবন থেকে শুরু করে প্রশাসনিক দায়িত্ব পর্যন্ত তাঁর নিষ্ঠা ও কর্মনিষ্ঠার প্রশংসা করেন। তারা বলেন, তিনি সর্বদা সমাজ উন্নয়ন ও মানবকল্যাণে কাজ করে যাচ্ছেন।
জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
শেষে তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সফল কর্মজীবনের জন্য দোয়া করা হয়।