কেরানীগঞ্জ কাঁপাল কর্নেল আব্দুল হকের পদযাত্রা — জয়নগর পর্যন্ত মানবস্রোত

স্টাফ রিপোর্টার:
কেরানীগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল হককে ঘিরে অনুষ্ঠিত হয়েছে বিশাল গণসংযোগ ও পদযাত্রা কেন্দ্রিক শোডাউন।

শনিবার সকালে খোলামুড়া বাজার থেকে নেতাকর্মী ও সমর্থকদের সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। ব্যানার, পোস্টার ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

পায়ে হেঁটে পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জয়নগর স্কুল মাঠে পৌঁছে। পুরো পথজুড়ে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও দলীয় নেতাকর্মীদের ঢল নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

জয়নগর স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কর্নেল আব্দুল হক। তিনি বলেন, “জনগণের ভোট ও বিশ্বাস অর্জনের লড়াইয়ে আমি নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত রাখবো। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।”

এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
গণসংযোগ শেষে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় কর্নেল আব্দুল হকের সমর্থনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *