নিজস্ব প্রতিবেদক
পূর্ব রাজাবাজার ও ইন্দিরা রোডের সর্বস্তরের জনগণের উদ্যোগে মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ঢাকা মহানগর বিএনপির আহবায়ক সাইফুল আলম নিরব। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শেরে বাংলা নগর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালামত খান সজীব এবং সদ্য সাবেক সভাপতি যুবদল শেরে বাংলা নগর থানা আতিকুর রহমান অপু।
আয়োজকরা জানান, জনসচেতনতার অংশ হিসেবেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইন্দিরা রোড থেকে শুরু হয়ে নাজনীন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে গিয়ে কর্মসূচি শেষ হয়।