নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেনকে লাঞ্ছিতের চেষ্টা করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের মুক্তমঞ্চ থেকে শুরু করে প্রেসক্লাব প্রাঙ্গণে শেষ হয়।
বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বিশ্বের যে প্রান্তে আওয়ামী লীগ থাকুক না কেন—তারা বাংলাদেশের ক্ষতি করে। বক্তারা আরও বলেন, আওয়ামী লীগকে আর কখনো বাংলার মাটিতে অনুকূলভাবে রাজনীতি করতে দেওয়া যাবে না।
মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন, জেলা সদস্য আমিন চৌধুরী, আতিকুর রহমান আপেল, সাহিল আহমেদ ও আক্কাস মীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরিফ বিল্লাহ আজিজি।