নেত্রকোনায় সাংবাদিক নির্যাতন মামলার প্রধান আসামী গ্রেফতার

শহীদুল ইসলাম, নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোনায় সাংবাদিক পিয়াস আহমদের ওপর সন্ত্রাসী হামলা মামলার প্রধান আসামী মোঃ হাবিল মিয়াকে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ।

হামলার ঘটনা

গত ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ৮টার দিকে তিয়শ্রী বাজারে দস্যুতার সংবাদ প্রকাশের জেরে একদল সন্ত্রাসী সাংবাদিক পিয়াস আহমদকে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে মারধর করে গুরুতর জখম করে। এ ঘটনায় ১৩ সেপ্টেম্বর নেত্রকোনা সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

পরে ১৪ সেপ্টেম্বর (শনিবার) জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকদের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

গ্রেফতার অভিযান

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফজলুল করিম জানান, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাবিল মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশের বক্তব্য

সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, সাংবাদিক নির্যাতন মামলার প্রধান আসামীকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি আসামীদেরও দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *