কুড়িগ্রাম-২ কে উন্নয়নের রোল মডেল করতে চান বিএনপি নেতা সোহেল হোসনাইন কায়কোবাদ

কুড়িগ্রাম প্রতিনিধি | ২৬ সেপ্টেম্বর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

তিনি ইতোমধ্যে দলীয় কর্মসূচি পালন ও জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ অব্যাহত রেখেছেন। শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত গিয়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ, সদস্য সংগ্রহ কার্যক্রমসহ নানা কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন।

ভোটার ও স্থানীয় নেতাকর্মীদের মতে, গরীব-দুঃখী ও মেহনতি মানুষের পাশে থাকার কারণে এ আসনে দল তাঁকেই মনোনয়ন দেবে।

উন্নয়নের অঙ্গীকার

কায়কোবাদ জানিয়েছেন, কুড়িগ্রাম জেলার উন্নয়ন সূচকে পিছিয়ে পড়া অবস্থান থেকে উত্তরণের জন্য তিনি নানা উদ্যোগ নিতে চান। এর মধ্যে রয়েছে—

  • দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি
  • দক্ষ জনশক্তি তৈরির জন্য প্রশিক্ষণ কর্মসূচি
  • শিক্ষা ও স্বাস্থ্য সেবার মানোন্নয়ন
  • চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন
  • দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি ও তহবিল গঠন
  • নদীভাঙন রোধ ও বন্যার্তদের পুনর্বাসন
  • ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রণোদনা
  • জেলা শহরের সৌন্দর্য বর্ধন

এছাড়া তিনি শহরের যানজট ও জনদুর্ভোগ লাঘবে নৈশকোচ কাউন্টার স্থানান্তর, অটোরিকশা ও থ্রিহুইলার নিয়ন্ত্রণ, সড়ক সংস্কার, জলাবদ্ধতা নিরসন এবং ত্রিমোহনী থেকে শাপলা চত্বর পর্যন্ত চার লেন সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দেন।

কায়কোবাদ বলেন—

“সমৃদ্ধ কুড়িগ্রাম গড়তে সবার সহযোগিতা অপরিহার্য। শুধু আশার বাণী নয়, কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে চাই। কুড়িগ্রাম-২ কে উন্নয়নের রোল মডেলে পরিণত করাই আমার লক্ষ্য।”

স্থানীয় নেতার মতামত

রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল হাসান বলেন,
“সোহেল ভাই একজন মাটির মানুষ। কুড়িগ্রামের সুখে-দুঃখে তিনি সবসময় পাশে ছিলেন। ছাত্রবান্ধব এই নেতা তরুণ প্রজন্মের চিন্তা-ভাবনা বোঝেন। আমরা আশাবাদী, ইনশাআল্লাহ এবার কুড়িগ্রাম-২ আসন জয়ী হবে।”

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *