খুলনা প্রতিনিধি | ১৮ সেপ্টেম্বর ২০২৫
খুলনায় অসামাজিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে খুলনা সদর থানা পুলিশ শহরের হোটেল আরাফাত ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—
১) খাদিজা পারভীন (৩৬), পিতা-মৃত আঃ আজিজ, সাং-জাব্দিপুর, থানা-খানজাহান আলী।
২) সুলতানা আক্তার (১৯), পিতা-আবুল কালাম, সাং-রামনগর, থানা-রূপসা, খুলনা।
৩) মাহি আক্তার (১৯), পিতা-মোঃ নয়ন সরদার, সাং-বড়দিয়া, থানা-কালিয়া, নড়াইল; এ/পি সাং-শেখপাড়া, থানা-সোনাডাঙ্গা, খুলনা।
৪) সুমাইয়া খানম (২২), পিতা-মৃত সেলিম মোল্লা, সাং-ফুকরা, থানা-কাশিয়ানী, গোপালগঞ্জ।
৫) রাবেয়া খাতুন (২১), পিতা-রাজু সর্দার, সাং-কেয়ারগাতি, থানা-আশাশুনি, সাতক্ষীরা।
৬) রানী (৩০), পিতা-সোনা মিয়া, সাং-ঢোলপাড়া, থানা-তেরখাদা, খুলনা।
৭) মোসাঃ হোসনে আরা (২২), পিতা-শেখ আঃ মাজিদ, সাং-ভেটখালী, থানা-শ্যামনগর, সাতক্ষীরা।
৮) মোঃ মামুন বিশ্বাস (৩০), পিতা-রনি বিশ্বাস, সাং-চাঁদপুর, থানা-কালিয়া, নড়াইল।
৯) আমিনুর রহমান (২৭), পিতা-নওশের আলী গাজী, সাং-তারানিপুর, থানা-শ্যামনগর, সাতক্ষীরা।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।