দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না — ডিসি সিফাত মেহনাজ

কুড়িগ্রাম প্রতিনিধি | ১৭ সেপ্টেম্বর
কুড়িগ্রামে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ বলেছেন, “আমি দুর্নীতিকে প্রশ্রয় দেই না। আমার অধীনস্ত কেউ দুর্নীতি করলে তার দায়ভার তাকেই বহন করতে হবে।”

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। এসময় বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম কুদরত-এ-খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, ইউনুছ আলী, মাহফুজুর রহমান টিউটর, আশরাফুল হক রুবেল, সাইয়েদ আহমেদ বাবুসহ অন্যান্যেরা।

জেলা প্রশাসক বলেন, “সবার সঙ্গে সমন্বয় করে জেলার উন্নয়নে কাজ করতে চাই। এই জনপদের জন্য সম্মিলিতভাবে কাজ করতে আমার বিন্দুমাত্র কৃপণতা থাকবে না। জেলার যেসব সমস্যা ও সম্ভাবনার বিষয় উঠে এসেছে, সেগুলো একসাথে সমাধান করা সম্ভব না। তবে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো এবং এজন্য সবার সহযোগিতা কামনা করছি।”

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *