কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভোগডাঙ্গা ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এনসিপি কুড়িগ্রাম সদর উপজেলা কমিটির উদ্যোগে ভোগডাঙ্গা ইউনিয়নের ডুংডুঙ্গির হাট এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
বৈঠকে প্রধান অতিথি ছিলেন এনসিপি সদর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী মোঃ রাজু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী মোঃ মালেক সরকার ও লাভলু হোসেনসহ উপজেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং সমাধানের করণীয় দিক নির্দেশনা তুলে ধরেন।
পরে কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনে এনসিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদের পক্ষে উন্নয়নমূলক বার্তা ও নির্বাচনী অঙ্গীকার প্রচার করা হয়। এসময় ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডের বিভিন্ন হাট-বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন সদর উপজেলা কমিটির নেতৃবৃন্দ।