কুড়িগ্রামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

কুড়িগ্রাম প্রতিনিধি
“প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ
সভায় তিনি বলেন, “শুধু গতানুগতিক শিক্ষা বা সাক্ষরতা নয়, প্রযুক্তিগত দক্ষতা অর্জনই হবে আগামী দিনের টিকে থাকার হাতিয়ার।”

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, সহকারী পরিচালক (উপানুষ্ঠানিক শিক্ষা) সৈয়দ ইফতেখার ফিরোজ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায়, টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সচিব আশরাফুল হক রুবেল, পিটি আই সুপারিন্টেন্ডেন্ট মো. জয়নুল আবেদীন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হোসাইন আহমেদ হিজল, সদর উপজেলা সম্পাদক আব্দুল মুমিন, এনজিও ফ্রেন্ডশিপের প্রতিনিধি আব্দুস সালামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *