কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সদর উপজেলার দুইটি ও রাজারহাট উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে দুদকের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমানের নির্দেশনায় উপসহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান ও মো. মিজানুর রহমান চৌধুরী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।
শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন কুড়িগ্রাম সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রব।
শিক্ষা উপকরণের মধ্যে ছিল— জ্যামিতি বক্স, টিফিন বক্স, পানির পট, মেয়েদের পার্স ও কলম দানি।
দুদক কর্মকর্তারা জানান, শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও সৎ জীবনযাপনের চর্চা গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।