কুড়িগ্রাম প্রতিনিধি
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কুড়িগ্রাম পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে রবিন আহমেদকে আহ্বায়ক এবং শাওন ইসলাম আলআমিনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
বুধবার (২৭শে আগস্ট) দিবাগত রাত সাড়ে দশটার দিকে পৌর শহরের সবুজপাড়া কার্যালয়ে এবি পার্টি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডা. মো. নজরুল ইসলাম খান ও সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে ৩ জনকে, যুগ্ম-সদস্য সচিব করা হয়েছে ২ জনকে এবং সদস্য হিসেবে রাখা হয়েছে ১৪ জনকে।