ঝালকাঠি প্রতিনিধি | ৪ জানুয়ারি ২০২৬
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাটে এক বিশাল দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৪ জানুয়ারি) বিকেল ৪টায় মোল্লারহাট চৌমাথায় এই মাহফিলের আয়োজন করা হয়।
উপস্থিত নেতৃবৃন্দ: মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জনাব আব্দুস সালাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাবা ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদার। মাহফিলে মোল্লারহাট ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশপ্রেমে তাঁর ত্যাগের কথা স্মরণ করে বক্তব্য রাখেন।
দোয়া ও মোনাজাত: আলোচনা সভা শেষে মরহুম নেত্রীর আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন হদুয়া বৈশাখিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল কাশেম। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি জাতীয় নেতৃবৃন্দের জন্যও দোয়া করা হয়।