বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন: চেয়ারম্যান নজরুল ইসলাম খান, সদস্য সচিব রিজভী

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ৪১ সদস্যবিশিষ্ট ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ (Central Election Steering Committee-CESC) গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলের স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান-কে এই কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী-কে সদস্য সচিব করা হয়েছে। সোমবার দলটির পক্ষ থেকে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির শীর্ষ নেতৃত্ব:

  • চেয়ারম্যান: জনাব নজরুল ইসলাম খান
  • ভাইস চেয়ারম্যান: বেগম সেলিমা রহমান ও জনাব শামসুজ্জামান দুদু
  • সদস্য সচিব: অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
  • প্রধান সমন্বয়ক: জনাব মোঃ ইসমাইল জবিউল্লাহ

কমিটির উল্লেখযোগ্য সদস্যবৃন্দ:

৪১ সদস্যের এই কমিটিতে দলের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সদস্যদের মধ্যে রয়েছেন— অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, জনাব হাবিব উন নবী খান সোহেল, ড. জিয়াউদ্দিন হায়দার, ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল, ড. মাহদী আমিন, এ কে এম ওয়াহিদুজ্জামান, ড. সাইমুম পারভেজ, মেজর জে. (অবঃ) ফজলে এলাহী আকবর, ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন, ডাঃ ফরহাদ হালিম ডোনার, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, প্রকৌশলী শোয়েব বাশারী হাবলু, জনাব আব্দুল মোনায়েম মুন্না এবং মিসেস আফরোজা আব্বাস প্রমুখ।

কমিটির লক্ষ্য ও নির্দেশনা:

নির্বাচন পরিচালনা কমিটি মূলত আগামী নির্বাচনের কৌশল নির্ধারণ, প্রচার-প্রচারণা সমন্বয় এবং নির্বাচন কমিশনের সাথে লিয়াজোঁ রক্ষা করার দায়িত্ব পালন করবে। সংশ্লিষ্ট সকল পর্যায়ের নেতাকর্মীদের এই কমিটিকে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা করার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *