নিজস্ব প্রতিবেদক | ঢাকা
ঢাকা মহানগর উত্তরের শেরেবাংলা নগর থানাধীন ২৮ নং ওয়ার্ড জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর দোয়া ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে জাসাসের ওয়ার্ড পর্যায়ের নতুন কমিটি ঘোষণা করা হয়।
শেরেবাংলা নগর থানা জাসাসের আহ্বায়ক আকরাম হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জাসাসের আহ্বায়ক শরিফুল ইসলাম স্বপন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরেবাংলা নগর থানা জাসাসের সদস্য সচিব বিশ্বজিৎ সরকার। সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে পবিত্র কুরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন:
- মোহাম্মদ আনোয়ার হোসেন আনু, সদস্য সচিব, জাসাস ঢাকা মহানগর উত্তর।
- শামীম উদ্দিন মন্ডল, যুগ্ম আহ্বায়ক, জাসাস ঢাকা মহানগর উত্তর।
- ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক, জাসাস ঢাকা মহানগর উত্তর।
- রাজিফা আলম লাকি, যুগ্ম আহ্বায়ক, জাসাস ঢাকা মহানগর উত্তর।
এছাড়াও উপস্থিত ছিলেন শেরেবাংলা নগর থানা জাসাসের যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিবুল্লাহ হাবিব সহ ঢাকা মহানগর ও স্থানীয় থানার বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে জাসাসকে আরও শক্তিশালী করতে এই নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সম্মেলন শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে ২৮ নং ওয়ার্ডের নতুন কমিটি ঘোষণা করা হয়।